1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় জিরা ও এসি জব্দ, গ্রেফতার এক

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম মায়াঘাসি থেকে চোরাই পথে আনা ৩০ কেজি ওজনের মোট ১৩ বস্তা ভারতীয় জিরা ও দুই টন পরিমাণের দুটি টাটা ব্র্যান্ডের এসি জব্দ করেছে থানা পুলিশ। এসময় ওইসব পণ্য নিজ হেফাজতে রাখার অভিযোগে বাড়ির মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় চোরাকারবারী সিন্ডিকেটের ৫ সদস্যসহ মোট ৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে ভারতীয় ওইসব পণ্য জব্দ ও একজন আটকের পর মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মায়াঘাসি সীমান্তের চোরাই পথে ভারতীয় জিরা ও এসি আনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মায়াঘাসি গ্রমের কৃষক আব্দুর রশিদের একটি ঘর থেকে ১৩টি বস্তায় মোট ৩৯০ কেজি ভারতীয় জিরা ও দুই টন পরিমাণের দুটি আউটডোর এবং একটি ইনডোর এসি পাওয়া যায়। তবে এর আগেই চোরাকারবারী দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। পরে পুলিশ ওইসব মালামাল নিজ হেফাজতে রাখার দায়ের বাড়ির মালিক আব্দুর রশিদকে আটক করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চোরাকারবারী সিন্ডিকেটের ৫ সদস্যসহ মোট জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com