1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে আত্মহত্যা প্ররোচনার মামলায় শাশুড়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

মেহেদী হাসান সাকিব : শেরপুরের নালিতাবাড়ীতে নিপা (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার মামলায় শাশুড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ। মঙ্গলবার রাতে নিহত গৃহবধূর শাশুড়ী শহিতন (৪০) কে গ্রেফতার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে গৃহবধূর মা হামিদা খাতুন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী, শ্বাশুড়ি ও দেবর সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের লিটন মিয়া’র মেয়ে নিপা’কে ৪ বছর পূর্বে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের আকরাম হোসেনের পুত্র সোহেল মিয়া’র কাছে বিয়ে দেন। বিয়ের পর তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো এরই জেরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিজঘরে উড়না দিয়ে গলা পেচিয়ে গৃহবধূ নিপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ বিষয়ে গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com