1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বান্দরবানে শিক্ষা কর্মকর্তার অপকর্মের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

বান্দরবান : বান্দরবান সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞাঁর বিরুদ্ধে নানা অপকর্ম ও শিক্ষকদের হয়রানীর অভিযোগ এনে প্রতিবাদ ও অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করলেন বান্দরবান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (৫ মার্চ) সকালে বান্দরবান শহরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞাঁর শিক্ষকদের সাথে শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, একাডেমিক সুপার ভাইজার ও কমিটির সাথে দ্বন্ধ লাগানো ছিল তার প্রধান কাজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি টাকা দাবী করেন এবং টাকা না দিলে নানা ভাবে হয়রানী করেন।

বক্তারা আরও বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ক্ষমতার অপব্যবহার করে জেলা শিক্ষা অফিসের রেষ্টরুমে স্বপরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক সমাজ। এভাবে চলতে থাকলে পিছিয়ে পড়া পাহাড়ী জনপদে শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বান্দরবান সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞাঁকে দ্রুত অপসারণের দাবী জানান বান্দরবান জেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে আক্ষেপ করে বলেন, এর আগে ২০১৬ সালে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞার বান্দরবানের লামা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারণে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। কিন্তু তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ার কারণে দিনের পর দিন এ ধরনের অপকর্ম করে যাচ্ছে বলে দাবিও তুলেন তারা।

সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মা, সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া, ইমান আলী, সহ-সভাপতি তারেকুর রহমান, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কুমার দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com