1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শরণখোলায় ধানসাগর ইউনিয়নের রতিয়া খাল পুনঃখনন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় সি এন আর এস দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খাল পুনঃ খনন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নবপল্লব প্রকল্পের আওতায় ইসিএ অন্তর্ভুক্ত শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন এর রতিয়া রাজাপুর গ্রামে ওহাব আকন এর বাড়ি থেকে হাবিব মওলানা বাড়ি পর্যন্ত ২২০০ মিটার খাল পুনঃখনন এর কাজ চলমান রয়েছে।

খালটি দীর্ঘদিন পতিত ছিল। প্রায় ৩০ বছর পূর্বে খালটি খনন করা হলেও বর্তমানে মৃতপ্রায়। বর্ষা মৌসুমে খালটিতে ১.৫-২ ফুট পানি থাকলেও গ্রীষ্ম ও খরা মৌসুমে খালটি কোনো‌ পানি‌ থাকে না।

সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, খালটি পুনঃখনন করা হলে এলাকায় মিষ্টি পানির সংরক্ষণ বাড়বে তাতে ৫০০ পরিবার উপকৃত হবে। দুই হাজার একর জমিতে এক ফসলি থেকে দুই-তিন ফসলি জমির আবাদ শুরু হবে। ফলে কৃষকেরা উপকৃত হবে। অত্র খালে পানি আসলে মাছের অভয়াশ্রম হবে। সেখানে শোল, কৈ, মাগুর, টাকি প্রভৃতি মাছের চাষ সম্ভব হবে। প্রায় ৫-১০ হাজার গবাদি পশু-পাখির জীবন রক্ষা পাবে। খাল খননকে ঘিরে এলাকার জনসাধারণ এর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

উপজেলা প্রশাসন, কৃষি অফিসসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডার সিএনআরএস কর্তৃক খাল পুনঃ খনন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরকম আরো সময়োপযোগী প্রকল্প হাতে নেওয়ার জন্য সিএনআরএস কে অনুরোধ করেছেন।

প্রকল্প সংশ্লিষ্ট ম্যানেজার জনাব ইমাম মেহেদি হাসান এর সাথে কথা বলে জানা যায়, ফান্ড প্রাপ্ত সাপেক্ষে নবপল্লব প্রকল্প এই ধরনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com