1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে জুয়ারী ও মাদককারবারিসহ গ্রেফতার ১১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মেহেদী হাসান সাকিব : শেরপুরের নালিতাবাড়ীতে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ী ও ১৫০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের আড়াইআনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানী এলাকায় জনৈক নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ টাকাসহ ৯ জুয়ারীকে গ্রেফতার করা হয়। একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আড়াইআনী বাজারের চিলেকোঠা কফি হাউস এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন- উপজেলার পূর্ব কালাকুমা গ্রামের আকরাম হোসেন (২৫), আফজাল হোসেন (২৭), হুমায়ুন (৩২), কালাকুমা গ্রামের তোফাজ্জল হোসেন (৩৪), তারানী গ্রামের মামুন মিয়া (২৬), নূরুল হক (৩২), শাহ আলম (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও সাইম মিয়া (২১)।

গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন- পৌরশহরের আড়াইআনী বাজার মহল্লার সামির হক শান্ত (২৪) ও দক্ষিণ চকপাড়া মহল্লার রবিউল হাসান রানা (২৪)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ৯ জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া আইনে ও ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com