
মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সদ্য ভূমিষ্ঠ এক অজ্ঞাত নবজাতকের (কন্যা) মরদেহ ভোগাই নদী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দনগর এলাকায় ভোগাই নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে গোবিন্দনগর ছয়আনী পাড়ায় ভোগাই নদীতে এক নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুর বারোটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।