1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

“জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করলে কোন ঘুষ-দুর্নীতি থাকবে না”

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মার্চ, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে যে সকল প্রার্থী উপহার দিয়েছেন তাদেরকে বিজয়ী করলে দেশে কোন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী থাকবে না।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা মেধাবী। তারা মেধার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ঘটাতে চায়। কোন ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মধ্যে এ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগ শ্রীবরদী উত্তর বাজার আমিনুল ইসলামের মার্কেটে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীবরদী উপজেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে-ইসলামী মনোনীত শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শ্রীবরদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিষ্টার, শ্রীবরদী উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে-ইসলামী (যুব বিভাগ) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আমির হামজা মিষ্টার, ময়মনসিংহ মহানগরীর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, শেরপুর জেলা সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম, বাংলাদেশ জামায়েত ইসলামীর যুব বিভাগের উপজেলা সেক্রেটারি জাকির হোসেন, শ্রীবরদী পৌরসভার যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির পৌর যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলাম মনির প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রীবরদী উত্তর বাজার আমিনুল ইসলামের মার্কেট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে শহিদ মিনারে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com