
নকলা (শেরপুর) : একসাথে কর্মক্ষেত্রের সূত্র ধরে প্রথমে প্রেম ও পরে শারিরিক সম্পর্ক গড়ে শেষ পর্যন্ত বিয়েতে অস্বীকৃতি জানানোয় ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে সাব্বির মিয়া নামে এক ইট ভাটা শ্রমিক।
রোববার (৯ মার্চ) বিকেলে শেরপুরের নকলাস্থ বাদাগৈর এলাকায় এফআরবি ব্রিক ফিল্ড থেকে ওই ভাটা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সাব্বির খুলনা জেলার পাইগাছা উপজেলার গদাপুর এলাকার আবু সাইদের ছেলে।
পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, দীর্ঘদিন যাবত নকলা শহরের অদূরে এফআরবি ইট ভাটায় একসাথে শ্রমিক হিসেবে কাজের সুবাধে কিশোরী এক শ্রমিকের সাথে সাব্বিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে উভয়ের মাঝে একাধিকবার শারিরিক সম্পর্ক হয়। বর্তমানে ভাটার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সাব্বির খুলনার নিজ বাড়িতে চলে যেতে চাইলে ওই কিশোরী বিয়ের কথা বলে। এতে সাব্বির অস্বীকার করলে ওই কিশোরী নকলা থানায় সাব্বিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।