1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সারাদেশে ধর্ষণ-নীপিড়নের বিরুদ্ধে নালিতাবাড়ীতে ছাত্রদলের মানব বন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানব বন্ধন করেছে ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানের

নির্দেশনায় সোমবার (১০ মার্চ) বেলা এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে পৃথকভাবে ৫ কলেজের ছাত্রদল শাখা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে।

বেলা এগারোটায় শহরের সরকারী নাজমুল স্মৃতি কলেজে ছাত্রনেতা শাহরিয়ার কায়েস এর নেতৃত্বে আয়োজিত মানব বন্ধনে অংশগ্রহণ করেন- শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান সানি, শহর ছাত্রনেতা নয়ন মনিসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

একই সময়ে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজে ছাত্রনেতা সাদেক হোসেন, শাকিল আহমেদ, দেলোয়ার হোসেন ও রিপন মিয়ার নেতৃত্বে ছাত্রদল মানব বন্ধন করে ছাত্রদল। এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, শহর ছাত্রদল নেতা কামরুল হাসান অংশগ্রহণ করেন।

এদিকে হাজী নুরুল হক নন্নী-পোঁড়াগাও মৈত্রী কলেজ ছাত্রনেতা মনির হোসেন ও আসিফ হাসান এর নেতৃত্বে মানব বন্ধন করে ছাত্রদল। এতে নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুলবুল অংশগ্রহণ করেন।

অন্যদিকে নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ছাত্রনেতা মাফুজুর রহমান ও নাহিদ হোসেন এর নেতৃত্বে মানব বন্ধন করে ছাত্রদল। এতে বাঘবের ইউনিয়ন ছাত্রদলে সভাপতি সাইফুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজ রহমান এবং রাসেল আহমেদ অংশগ্রহণ করেন।

এছাড়াও নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্রনেতা মোমেন মিয়া ও কাঞ্চন মিয়ার নেতৃত্বে মানব বন্ধন করেছে ছাত্রদল। এতে শহর ছাত্রদল নেতা রাকিব হাসান, মেহেদী হাসান মুঞ্জিল এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মনজুরুল ইসলাম অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com