1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ধর্ষণের প্রতিবাদে বকশীগঞ্জে ছাত্রদল ও শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ মার্চ, ২০২৫

 সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : সারাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিপীড়ন, অনলাইনে হেনস্থা ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল। বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১০ মার্চ) দুপুরে কে.ইউ কলেজ রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সৌরভ , যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম-আহবায়ক মঈন সরদার, শিক্ষার্থী সুমনা আক্তার।

সম্প্রতি মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা, সারাদেশে নারীদের ওপর নিপীড়ন বন্ধে সরকারি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান ছাত্রদল নেতৃবৃন্দ। মানববন্ধনে ছাত্রদল নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com