1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চোর সন্দেহে আটক, বেরিয়ে এলো ধর্ষণের পর হত্যার তথ্য

  • আপডেট টাইম :: সোমবার, ১০ মার্চ, ২০২৫

পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে একটি বাড়িতে ইজিবাইক চুরির সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ নামের এক যুবক। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন। পরে তার মোবাইলে এক তরুণীকে বেঁধে রাখা ও নির্যাতনের ভিডিও খুঁজে পায় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে অজ্ঞাত ওই তরুণীকে হত্যার লোমহর্ষক ঘটনা।

সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে রিফাত আটোয়ারীর রাধানগর এলাকার একটি বাড়িতে ইজিবাইক চুরি করতে যান। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে দেন। পুলিশ তার ব্যবহৃত মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও পায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদে রিফাত বলেন, গত ১৩ জানুয়ারি রাতে ট্রেনে দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসার পথে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পথে ওই নারীকে নিয়ে তিনি আটোয়ারীতে নামেন। ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। পরে নারীকে হত্যা করে লাশ রেলপথের ওপর ফেলে রাখেন।

পরদিন ১৪ জানুয়ারি আটোয়ারীর রেলপথে এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী বলেন, রিফাতকে আটকের পর আটোয়ারী থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। একটি ধর্ষণের পর হত্যা মামলা, অপরটি ইজিবাইক চুরির মামলা। রোববার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com