1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মার্চ, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণে স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্যদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ বন বিভাগ-এর রাংটিয়া রেঞ্জ উদ্যোগে উপজেলার বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ সভার আয়োজন করা হয়।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ সচিব ড. সাইফুর রহমান, বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্লাহ পাটোয়ারী, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, শেরপুর জেলা সহকারী বন সংরক্ষক ছাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্য, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণে সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনার চিত্র তুলে ধরা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমিন,কাংশা ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া,এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com