1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শ্রীবরদীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মার্চ, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ জয়নাল আবেদীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রবিবার (৯ মার্চ) ভোরে উপজেলার সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ৪৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সালেমুুজ্জামানের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, তরিকুল ইসলাম, জুয়েল রানা সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল রবিবার ভোরে সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

শেরপুর জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি) ওসি সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ধৃত জয়নাল আবেদিনকে রবিবার দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com