1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শ্রীবরদী (শেরপুর):  হাইকোর্টের আদেশ অনুযায়ী শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

গত বুধবার (১২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পূর্ব ঝিনিয়ায় মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-২, তেজারকান্দি এলাকায় মেসার্স ফাতেমা জিগজ্যাগ অটো ব্রিকস (বর্তমান নাম মেসার্স মা জিগজ্যাগ অটো ব্রিকস) এবং পশ্চিম ঝিনিয়ায় মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট ধ্বংস করে সকল কার্যক্রম বন্ধ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় সেনাবাহিনী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ ও দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com