1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হাজারো মানুষের সাথে ইফতার করলেন সাবেক এমপি রুবেল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : খুবই সাধারণভাবে হাজারো সাধারণ মানুষের সাথে ইফতার করলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর -৩ আসনের সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন খরিযাকাজিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর -৩ আসনের সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের কারণ মুক্ত বাতাসে বিএনপি তথা সাধারণ মানুষ ইফতার পর্যন্ত করতে পারেনি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।

এছাড়াও বিএনপির সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহবান করেন। ইফতার মাহফিল উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারো সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com