1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড (ভিডিও)

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : হাতের ধাক্কায় ট্রেন সরানো, এটিই খুব কঠিন কাজ। বলা যায় অসম্ভবই। তবে হাত নয় শুধুমাত্র দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড গড়েছেন মিসরের কুস্তিগির আশরাফ মাহারুস। তিনি দেশটিতে কাবোঙ্গা নামে পরিচিত।

তার শরীরে যে শক্তি রয়েছে সেটি দিয়ে অনেক কিছুই করতে পারেন। দাঁত দিয়ে ট্রেন টানা তার মধ্যে অন্যতম।

বার্তাসংস্থা এপি শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, আশরাফ মাহারুস এ সপ্তাহে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তিনটি বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। যারমধ্যে একটি হলো দাঁত দিয়ে সবচেয়ে ভারী ট্রেন টানার রেকর্ড। আর বাকি দুটি হলো সবচেয়ে ভারী ইঞ্জিন টানা এবং দ্রুতগতিতে ১০০ মিটার গাড়ি টানার রেকর্ড।

গত বৃহস্পতিবার সাধারণ মানুষ কায়রোর রামসেস ট্রেন স্টেশনে জড়ো হন। সেখানেই ২৭০ টন ওজনের একটি ট্রেনে দড়ি লাগিয়ে নিজের দাঁত দিয়ে ট্রেনে প্রায় ৩৩ ফুট এগিয়ে নিয়ে যান।

এরপর শরীরের সঙ্গে বেল্ট বেধে ট্রেনটি আবারও টানেন তিনি।

৪০ বছর বয়সী এই ব্যক্তি মিসরের পেশার কুস্তিগির ফেডারেশনের সভাপতি। তিনি ২০২৪ সালে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ১১টি কাঁচা ডিম ভেঙে ও সেগুলো খেয়ে রেকর্ড গড়েছিলেন। এরআগে ২০২১ সালে নিজের দাঁত দিয়ে ১৫ হাজার ৭৩০ কেজি ওজনের একটি গাড়ি টেনেছিলেন তিনি। বৃহস্পতিবার বিশ্বরেকর্ড গড়ার জন্য যে আয়োজনটি করা হয় সেটির অন্যতম আয়োজক দওলেত এলনাকেব বলেছেন, আশরাফ মাহারুসের ‘অস্বাভাবিক শক্তি’ রয়েছে।

সূত্র: এপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com