1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩১ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। এর মধ্যে, দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন ১২ জন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে রবিবার (১৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, টর্নেডোর আঘাতে গাড়ি উল্টে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। টর্নেডোর ফলে মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যের প্রায় ১ লাখ ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এদিকে, টর্নেডোর পরে আলাবামা এবং আরকানসাসের কিছু অংশসহ মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে আকস্মিক বন্যা এবং সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আকস্মিক এই বন্যা মারাত্মক রূপ নিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com