1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

শাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর : তাসকিন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন। এই ক্রিকেট তারকা, প্রথমবারের মতো সুপারস্টারকে সামনাসামনি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। রিমার্ক হারলান কসমেটিকসের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাসকিন বলেন, ‘শাকিব ভাই লিজেন্ড, সামনাসামনি দেখতে বেশি সুন্দর।’

রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শাকিব খান নিজেও উপস্থিত ছিলেন। এ সময় তাসকিন বলেন, ‘সবার মুখে মুখে রিমার্ক কোম্পানির নাম শুনছি। আজ আমি নিজে এই কোম্পানির আয়োজনে এসে প্রাউড ফিল করছি।’ ক্রিকেটাররে প্রশংসা শাকিবও এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত।’

এই আয়োজনে অংশগ্রহণকারী অন্য ক্রিকেটার তানজিদ হাসান তামিমও শাকিব খানকে বাংলাদেশের এক নম্বর তারকা হিসেবে অভিহিত করেন এবং রিমার্ক হারলানকে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান।

ঢাকাই সিনেমার কিং খানের সঙ্গে আলোচনা করতে গিয়ে তাসকিন আহমেদ একটি মজার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো।’

এদিকে, রিমার্ক হারলান অনুষ্ঠানে তাসকিনের বিপিএল কীর্তির কথাও উল্লেখ করা হয়। গত জানুয়ারিতে তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন, যা ছিল এক অসাধারণ কীর্তি। এই রেকর্ড গড়া বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com