1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ করল প্রশাসন, ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটাগুলোকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় থানা পুলিশের একটি দল এবং উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে সহায়তা করে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, শনিবার দুপুরে দেবিদ্বারের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চরবাকর এলাকার ফাইভ স্টার ব্রিকস, বেগমাবাদ এলাকার কে এম বি ব্রিকস, চরবাকরের রাসেল ব্রিকস, সোনিয়া ব্রিকস এবং দেবিদ্বার ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ওই পাঁচ ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়। ইটভাটাগুলোতে নতুন পোড়ানো ইটের আগুনে পানি ছিটিয়ে সেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com