1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে বালু আনতে যাওয়া গাড়িচাপায় ৫ শ্রমিক আহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বালু পরিবহন করতে যাওয়ার সময় কাকরা গাড়ি (ট্রাক্টর) উল্টে ৫ শ্রমিক আহত হয়েছে। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

রোববার (১৬ মার্চ) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- শাহিন (২৩), লিটন (২৫), খালেক (৩০), মোহাম্মদ (৩২) ও ফকির (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, ইকোপার্ক সংলগ্ন পূর্ব সমশ্চুড়া এলাকার জনৈক রাশেদ সেমিপাকা ঘর নির্মাণ করছেন। ওই ঘরের নির্মাণকাজের জন্য বালু পরিবহন করে আনার জন্য রোববার সকালে কাকরা গাড়ি নিয়ে যাচ্ছিল ৫ শ্রমিক। পথিমধ্যে গুচ্ছগ্রাম এলাকায় সীমান্ত সড়কে গাড়িটি উল্টে গেলে গাড়িচালক ও রাশেদের ছেলে শাহিনসহ অন্যরা আহত হন। এসময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে শাহিন ও লিটনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এমন কোন তথ্য এখনো পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com