1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নারীর প্রতি সহিংসতা বন্ধে বান্দরবানে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বান্দরবান : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।

শনিবার (১৫ মার্চ) সকালে বান্দরান প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন এর বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সুজস তঞ্চঙ্গ্যা, সদস্য ম্যাম্যা চিং এবং উহ্লাশৈ মার্মাসহ অনেকে।

গণসংহতি আন্দোলন এর বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম একটা সুন্দর রাষ্ট্র পাবো। আর দেশের সব নাগরিক সুন্দরভাবে এক কাতারে বসবাস করব। কিন্তু এ সময়ে খুন, ডাকাতি, ধর্ষণ, মব জাস্টিস বেড়ে গেছে। এটা বন্ধ করা উচিত। এটা বন্ধ না হওয়ায় দেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। নারীরাই আমাদের শক্তি। নারীর স্বাধীনতা না থাকে তাহলে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com