
মনজুরুল হক: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জামায়েতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নকলা নালিতাবাড়ী (শেরপুর -২) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি শরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়েতে আমির মাওলানা আফছার উদ্দিন।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি নালিতাবাড়ী উপজেলা শাখার ম্যানেজার মঞ্জুরুল মোরশেদ, নালিতাবাড়ী উপজেলা জামায়েতের সেক্রেটারি শহাদত বিএসসি। অন্যান্যের মাঝে নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনসহ নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সদস্যরা উপস্থিত ছিলেন।