1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আসিফ আমানুল্লাহ, শেরপুর স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৫০টি অসহায় পরিবারের মাঝে প্রায় ২৫ হাজার টাকার উপহার সামগ্রী প্রদান করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১৮ মার্চ) এসব অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা বুট, গুড়ো দুধ, সাবান ইত্যাদি।

এছাড়াও এবারের রমজানে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌরশহরের ২০০ জন ভাসমান এবং পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সভাপতি তাজবির হাসান সিফাত বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর থেকে মুমূর্ষ রোগীর রক্ত সংগ্রহ থেকে শুরু করে বৃক্ষরোপণসহ সামাজিক নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com