1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বকশীগঞ্জে ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় শপিংমলে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে ১৯ মার্চ বুধবার দুপুরে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা ।

এসময় ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ফড়িং ফ্যাশনকে ৫হাজার টাকা, আল আমিন বস্ত্র বিতাণে ৮হাজার টাকা, মামুন ফ্যাশনে ১০ হাজার টাকা, বধূয়া ফ্যাশনে ৫হাজার টাকা, বিসমিল্লাহ গার্মেন্টস ৩হাজার টাকা, স্বপ্ন কসমেটিকে ৫শত টাকাসহ ৬টি মামলায় ৩১ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদসহ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান শেষে রমজান মাসে পবিত্রতা রক্ষার্থে জেলা পুলিশের লিফলেট বিতরণ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com