1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অবৈধ বালু উত্তোলন: নালিতাবাড়ীতে ৩ জনের কারাদণ্ড, স্কেভেটর ও ট্রাক জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৩টি স্কেভেটর, ৩টি ট্রাক, একটি ট্রলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ১৩টি মিনি ড্রেজার, ১৬টি মাচা ও অসংখ্য পাইপ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর উত্তর কালাকুমা, তারানী, নয়াবিল ভাঙ্গা ও ডাক্তার গোপ এলাকায় বালু বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলো- দাওধারা গ্রামের জসিম (২২), মেহেদী (২১) ও পিঠাপুনি গ্রামের ইমান আলী (২৩)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে অসাধু বালু ব্যবসায়ীরা ইজারা বহির্ভূত স্থানে এবং ইজারার শর্ত ভেঙে ভোগাই নদীর বিভিন্ন স্থানে নদীর তীর ভেঙে, তীরবর্তী ফসলি জমি গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বারবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেও লাগাম টানা যাচ্ছে না অবৈধ এ সিন্ডিকেটের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com