1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক আউট প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ৪৮০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়। গত বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএন্ডটি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কতিপয় মাদককারবারি মাদক কেনা-বেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তারানী এলাকায় নূর ইসলামের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এসময় ৪৮০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম (৩৫) পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর ছেলে।

একই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের ছেলে তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ইমন (২৪)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com