1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঈদ উপলক্ষে ট্রেনের ভাড়া ২০ শতাংশ কমালো পাকিস্তান

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান রেলওয়ে ঈদের তিন দিন ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনের টিকিটে ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। এই ছাড় সব মেইল এক্সপ্রেস, যাত্রীবাহী এবং আন্ত নগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যাত্রীরা ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের জন্য বর্তমান বুকিংয়ে হ্রাসকৃত ভাড়া উপভোগ করতে পারবেন। শনিবার (২২ মার্চ) এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়।

এ ছাড়া যেসব যাত্রী আগাম টিকিট বুকিং করবেন, তারাও এ সুবিধা পাবেন। কিন্তু শুধু ঈদের জন্য যে বিশেষ ট্রেনগুলো চালানো হবে, সেগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যাত্রীরা যেন ছাড় দেওয়ার পুরো সুবিধা পান, তা নিশ্চিত করতে সব বুকিং অফিসে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তান রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এ উদ্যোগ ঈদযাত্রী মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে তাদের প্রত্যাশা, যারা পরিবারের সঙ্গে ঈদ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com