1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ঢাকা : যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

দায়িত্বশীল আরও একটি সূত্র জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com