1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ সাজিয়েছিল ভারত। এদিন সূর্যবংশীকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন স্যাঞ্জু স্যামসন।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন বৈভব। তাতে তিনি পেছনে ফেলেছে শচীন টেন্ডুলকারের ১৬ বছর ২০৫ দিনের অভিষেক রেকর্ডকে। এখন দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড বৈভবের দখলে।

তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি বৈভব। মাত্র ১৭ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে বিদায় নেন তিনি। বৈভবের অভিষেক নিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘গত কয়েক মাসে ওর খেলা সবাই দেখেছেন। আত্মবিশ্বাসের সাথে সে বোলারদের ওপর চড়াও হয়েছে। তাকে আমরা চাপে পড়ে খেলাচ্ছি এমন না।’

‘সে এই একাদশে জায়গা পাওয়ার যোগ্য। সে একদমই চাপ নেয় না। তাকে দলে পেয়ে ভালো লাগছে। নেটে ওর ব্যাটিংই বলে দেয় ও কেমন। দলে জায়গা পাওয়ার জন্য তুমুল লড়াই চলছে। গত দুই বছরে ভারত এতটাই মেধার দেখা পেয়েছে।’-যোগ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com