1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) :শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে নাদিয়া নামে চার বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদিয়া ওই গ্রামের নূর হোসেনের কন্যা।

পারিবারিক সূত্র জানায়, বাড়িতে থাকা সেচপাম্পে মায়ের সাথে গোসল শেষে খেলা করছিল শিশু নাদিয়া। একপর্যায়ে আনুমানিক বেলা একটার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায় সে। এদিকে বেশকিছু সময় নাদিয়াকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com