1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

জুতা কিনতে গিয়ে তরুণী হেনস্তার শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঢাকা : রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে বসা ভাসমান বিক্রেতার কাছ থেকে জুতা কিনতে গিয়ে এক তরুণী হেনস্তার শিকার হন। এ ঘটনায় মো. সিফাত (২২) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করা হচ্ছিল। কয়েকজন ওই তরুণীকে চোর চোর বলছিলেন।

বুধবার (২৬ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন বলেন, গত রোববার (২৩ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হেনস্তার শিকার তরুণী মামলা করেছেন।

পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই তরুণীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com