
মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নালিতাবাড়ী আড়াইআনী বাজারস্থ, ধান মহল স্থানে উক্ত ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাটারী চালিত শ্রমিক ইউনিয়নের নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নালিতাবাড়ী উপজেলা শাখার সাবেক আহবায়ক অধ্যক্ষ নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান তারা।
এ সময় সংগঠনের সভাপতি মমিনুল হক মমিন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তোলা মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিক্সা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১০০জন পরিবারের মাঝে চিনি, সেমাই, পেঁয়াজ, আলু, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। অসহায় পরিবারগুলো ঈদ উপহার পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।