1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বান্দরবানে কড়া নিরাপত্তায় জেলা আ’লীগ নেতা লক্ষীপদ দাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বান্দরবান : পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে বুধবার (২৬ মার্চ) সকালে কড়া নিরাপত্তার মধ্যে বান্দরবানে আনা হয়েছে। গ্রেফতারের পর প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে লক্ষীপদ দাশকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে নেওয়া হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে তাকে বান্দরবানে আনা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, লক্ষীপদ দাশের বিরুদ্ধে বান্দরবান থানায় নাশকতা-সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বান্দরবান জেলা কোর্ট পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, দোকান-বাড়িঘর হামলা ও ৪টি নাশকতার মামলাসহ ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com