1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে শ্রীবরদীতে গণস্বাক্ষর কর্মসূচী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে ওই গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়। গণস্বাক্ষর কর্মসূচীতে বক্তব্য রাখেন, ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রুকন, সমাজসেবক রুমান, সুমন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে একটি মহল উপজেলার কর্ণঝোড়া ও বালিজুরিসহ ঝিনাইগাতী এবং নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পাহাড় ধ্বংস করছে। এ ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছে না। শুধু লোক দেখানো দু-একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন। এসময় তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহাড়কে বাঁচানোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com