1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার-কেন্দ্রিক একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুই ধাপের ভূমিকম্পটি ব্যাংককেও বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। এর ফলে শহরে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ মার্চ) থাই প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ব্যাংকক শহরজুড়ে ভবনগুলোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের উত্তরাঞ্চলে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন ভবনও রয়েছে।

3ব্যাংককের উত্তরাঞ্চলে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন ভবনটি। ছবি: সংগৃহীত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককসহ অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, ভূমিকম্পের প্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীর মানুষজনকে আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। আল জাজিরা বলছে, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকার খবর পাওয়া গেছে। এমনকি ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com