1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে এসএসসি’১৫ ব্যাচের ইফতার মাহফিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীর এসএসসি ব্যাচ ২০১৫ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাজমুল স্মৃতি কলেজ প্রাঙ্গনে এসএসসি-২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১৫ বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট, সাংবাদিকতা, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।

ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ। শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন এসএসসি ২০১৫ ব্যাচের  শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com