1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে নিহত আপন ৩ ভাই

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, শান্ত এবং নাদিম।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিন ভাই মোটরসাইকেলে পাথরঘাটার কেরাতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিন বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া, ছোট দুই ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করতেন।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com