1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সাভার, ঢাকা : ঈদযাত্রার ষষ্ঠ দিনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতির দেখা যায়। এতে ভোগান্তিতে পড়ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া থেকে কবিরপুর, বাইপাইল ও নবীনগর এলাকায় গাড়ির ধীরগতি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে। এ ছাড়া আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে কবিরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে গাড়ির জটলা রয়েছে।

শ্যামলী বাসের যাত্রী রবিন বলেন, গাবতলী থেকে সাভার পর্যন্ত সড়কে তেমন যানজট ছিল না। নবীনগর থেকে যানজটের শুরু হয়েছে।

মৌমিতা পরিবহনের চালক রুবেল বলেন, গাবতলী থেকে ৬টার দিকে বাস ছেড়েছি। এখন রাত সাড়ে ৮টার দিকে বলিভদ্র এলাকায় এসে পৌঁছতে পেরেছি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সাভারে সড়ক স্বাভাবিক রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com