1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মাছ ধরা নিয়ে বাংলাদেশিকে পিটিয়ে আহত করল ভারতীয়রা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক মাদব চন্দ্রকে (৪০) পিটিয়ে আহত করেছেন ভারতীয়রা। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এই ঘটনা ঘটে। আহত মাদব চন্দ্র ওই এলাকার মৃত মদন মোহন এর ছেলে।

স্থানীয়রা জানান, সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে আহত মাদব চন্দ্র । কিন্তু প্রতিদিন ওই টেপাই এর মাছ ভারতীয় নাগরিকরা চুরি করে নিয়ে যায়। শনিবার সকাল ১১টা নাগাদ মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে। এই ঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করলে মাদব চন্দ্র অজ্ঞান হয়ে পরেন। এরপরে পরিবারের লোক ও স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্যে সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।

বিজিবি ব্যাটালিয়নের (সিইও) লে. কর্নেল মেহেদি বলেন, লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়।

তিনি আরও জানান, আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তেও বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com