1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সুমন মিয়া (বকশীগঞ্জ) : ফিলিস্তিনে ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সোমবার ( ৭ এপ্রিল) দুপুর ৩ টায় পৌর এলাকার খয়ের উদ্দিন ফজিল মাদ্রাসা মাঠে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর জামাত ইসলামের আমীর আঃ মতিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা জামায়াত ইসলামের যুব বিভাগের সেক্রেটারী কারিমুল ইসলাম, হেফাজত ইসলামী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ রাজু, জেলার ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাসির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন, ছাত্রদল নেতা লাদেন আকন্দ সহ অনেকে।

সমাবেশে বক্তারা বিশ্বের সকল দেশ, বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com