1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অবশেষে কারাগারে শিমুল-লিমার বিয়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সিলেট : উচ্চ আদালতের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেমিক-প্রেমিকার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে আত্মগোপনে চলে যান। পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় কারাগারে পাঁচ লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয়। তারা ছিলেন মামলার বাদী ও বিবাদী। বর গোলাপগঞ্জের বাসিন্দা শিমুল ও কনে সুনামগঞ্জের বাসিন্দা।

সিলেটের ডিআইজি প্রিজনস মো. ছগির মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শিমুল ও লিমার প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। এরপর ভুক্তভোগী পরিবারের শাহপরাণ থানায় করা মামলায় কারাগারে যান শিমুল।

সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

বিয়ে পড়ানো কাজী সজিব আহমেদ তালুকদার বলেন, শিমুলের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় শিমুল কারাবন্দি আছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। তাদের বিয়ের কাবিন, এফিডেভিটসহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com