1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বস্তায় মিলল নারী-শিশুর ৩ লাশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। তবে তাৎক্ষণিক কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম তিনটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বস্তাবন্দি অবস্থায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এদের ছুরিকাঘাত এবং শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি বলেন, থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয়রা জানান, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com