1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাগলা মসজিদের চিরকুট: ইউনূস স্যারকে ৫ বছর চাই, আল্লাহ সহজ করে দাও

  • আপডেট টাইম :: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার ‘পাগলা মসজিদ’ নামটি শোনার সঙ্গেই অবচেতন মনে মানুষের সামনে আসে বস্তা-বস্তা টাকা পাওয়ার বিষয়টি। শুধু টাকাই নয় সঙ্গে সোনা-রূপার অলঙ্কারসহ থাকে বিদেশি মুদ্রাও। প্রতি তিনমাস অন্তর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। সেই সিন্দুকে দানকৃত অর্থ গণনা করে মিলে কোটি কোটি টাকা। পাগলা মসজিদে শুধু টাকা জমা পড়ে- তা কিন্তু নয়। মানুষের মনোবাসনা পূরণের জন্য চিরকুটে ব্যক্তির ইচ্ছার কথা লেখা থাকে।

আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এতে ২৮ বস্তা ঠাকা পাওয়া যায়। পরে সকাল ৯টা থেকে টাকা গণনা শুরু হয়। তিন ঘণ্টায় গণনা করে প্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা পাওয়া গেছে। এখনো গণানা চলছে। তবে এই সময় দান বক্স থেকে টাকার পাশাপাশি একটি চিরকুট পাওয়া যায়। আর এই চিরকুটে লেখা ছিল বিচিত্র এক চাওয়া। এরই মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

প্রকাশ হওয়া চিরকুটে লেখা রয়েছে, ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই। সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে।

এদিকে দুপুর ১২টার দিকে রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী জানান, সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তালার মেঝেতে এনে সকাল ৯টায় গণনা শুরু করা হয়। সেই হিসাবে ৩ ঘণ্টায় ৬ কোটি ৩৬ লাখ টাকা গণনা করা হয়েছে। এই টাকাগুলো নিরাপত্তার মাধ্যমে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com