1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নকলায় কিশোরের আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পরিবারের সাথে অভিমান করে সাজ্জাদ হোসেন (১১) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

গত শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরসভাধীন জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ ওই এলাকার রমজানের ছেলে এবং জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে সবার বড় সাজ্জাদ ছোটবেলা থেকেই একটু দুষ্ট প্রকৃতির। শনিবার রাত অনুমান ৭টার দিকে পড়ালেখা নিয়ে ভাতিজা সাজ্জাদকে ধমক দেন চাচা। পরে ওই অভিমানে সবার অগোচরে বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com