1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শেরপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শেরপুর : শেরপুর সদর উপজেলার নামা শেরীরচর এলাকায় চাচাতো-জেঠাত দুই ভাই মিলে ১৭ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৫ এপ্রিল সদর থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগীর বাবা।

এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার নামা শেরীরচর এলাকার ইসমাইল হোসেন এর মাদরাসা পড়ুয়া ছেলে নয়ন মিয়া (১৮) এবং ইসমাইল হোসেন এর ভাই ইয়াসিন আলীর ছেলে জাহিদুল ইসলাম (১৯) মিলে গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে পার্শ্ববর্তী একটি কাঠ বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই দুই ভাই পালিয়ে গেলে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী বাড়ি গিয়ে ঘটনা খুলে বলে। পরে ওই তরুণীর বাবা বাদী হয়ে গত ৫ এপ্রিল সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, অভিযুক্তরা ঢাকায় পালিয়ে গেছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com