1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শ্রীবরদীতে ৪ শিক্ষককে অব্যাহতি ও ২ শিক্ষার্থী বহিস্কার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

শেরপুর (শ্রীবরদী) : শেরপুরের শ্রীবরদীতে সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রের ৪ শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যবহিত দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে চার শিক্ষককে অব্যাহতি দেন ওই কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ রকিবুল হাসান।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ১নং কক্ষের পরিদর্শক ইউনুছ আলী ও নুরুন্নবী মোস্তফা নবীন এবং ৪ নং কক্ষের পরিদর্শক সোহাগী খাতুন ও লোকমান হোসেন। একই সময়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোরাদ মিয়া ও মেহেদী হাসান নামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কেন্দ্র সচিব রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, অসদুপায় অবলম্বনের কারণে ওই কেন্দ্রের ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ৪ কেন্দ্র পরিদর্শককে দায়িত্বে অবহেলার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com