1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা বেতন পরিশোধের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন।

সকাল ১০ টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com