1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শ্রীবরদীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দই কিনতে দোকানে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে প্রথম শ্রেণির এক শিশু (৭) শিক্ষার্থী। এ ঘটনায় দোকানি হাছেন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কর্ণঝোড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দোকানী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকার বাসিন্দা। তিনি ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের পাশেই মুদির দোকান করেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী ওই শিশু শিক্ষার্থী হাছেন আলীর মুদি দোকানে কাপ দই কিনতে যায়। এসময় কৌশলে দোকানী হাছেন আলী ওই শিশুকে দোকানের ভিতর নিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি পাশের দোকানিসহ কয়েকজন দেখে ফেলে ওই শিশুর বাবাকে জানিয়ে দেয়। পরে শিশুটির বাবা হাছেন আলীর কাছে কারণ জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। এতে এলাকায় জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা হাছেন আলীকে আটক করে পুলিশ দেয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com