1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পলিথিন বন্ধে অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ৫শ কেজি পলিথিন জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

শেরপুর : পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন বন্ধে শেরপুরের ঝিনাইগাতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

অভিযানকালে ফরিদ স্টোরের মালিক ফরিদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার হেফাজতে থাকা ২৩৫ কেজি পলিথিন জব্দ করে আদালত। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

এর আগে নিষিদ্ধ পলিথিন বন্ধে জেলার নকলা উপজেলা শহরের কলাহাটি ও নকলা পশ্চিম বাজারে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এসময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ের কলাহাটির সুজন স্টোরের মালিক সোহেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার হেফাজতে থাকা সাড়ে ৯৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

একই দিন নকলা পশ্চিম বাজারে অভিযান চালিয়ে নিয়ামত স্টোরের মালিক নিয়ামত আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার হেফাজতে থাকা ২০২ কেজি পলিথিন জব্দ করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com