1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শব্দ দূষণ বন্ধে অভিযান: ৫ চালককে জরিমানা, হর্ণ জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

শেরপুর : শব্দ দূষণ বন্ধে শেরপুর সদর উপজেলার শেরি ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার।

অভিযানকালে ৪ জন ট্রাক চালককে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে এক হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসব ট্রাকে থাকা ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নাজমুল হোসেন (২৬), চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আল মমিন (৩২), সদর উপজেলার শফিকুল ইসলাম (৫০) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সোহাগ মিয়া (৩৪)।

একই দিন শব্দ দূষণ বন্ধে শেরপুরের ঝিনাইগাতিতে অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। উপজেলা সদরের ধানহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন ২০০৬-এ রফিকুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২টি হাউড্রোলিক হর্ণ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা।

এসব অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com